ডিজিটাল ছবি তোলা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত ‘আসুস গো-গ্রিন ফটোগ্রাফি কনটেস্ট’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকভিত্তিক অনলাইন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। বিজয়ীদের পুরস্কার তুলে দেন গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ্ এবং ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন আসুস বাংলাদেশের কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার মোহাম্মদ আল ফুয়াদ, আসুস চ্যানেল সেলস ম্যানেজার কাজী মেহেদী হাসান, আসুস বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হামিদুর রাহমানসহ অনেকে। মাসব্যাপী এই প্রতিযোগিতায় মোট ১৯৯ প্রতিযোগী আসুস বাংলাদেশ ফেসবুক ফ্যান পেজে (facebook.com/ASUS.Bangladesh) নিজের তোলা ছবি দিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। ফেসবুক লাইক ও বিচারকদের রায়ে বিজয়ী হয়ে প্রথম পুরস্কার আসুস নেটবুক পান আতিকুল ইসলাম। প্রতিযোগিতায় অন্য বিজয়ীরা হলেন ফরহাদ মঞ্জুর, শামস সৌরভ, ইমরোজ রাসেল, আরিফুর হক, লিমন পারভেজ, মাজিদ তোহান, মইনুল কবির ও সাব্বির খান। —বিজ্ঞপ্তি