ডিজিটাল নলছিটি বিষয়ে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে সম্প্রতি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ই-লার্নিংবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা চেয়ারম্যান জি কে মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মাছুদ খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজয় চক্রবর্তীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন নলছিটি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. মোস্তফা কামাল, পাওতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন জোমাদ্দার, শিক্ষিক ফেরদৌসী বেগমসহ অনেকে।ডিজিটাল নলছিটি শিরোনামের এ কর্মশালায় শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল কার্যক্রমের নানা বিষয় শেখানো হয়। কর্মশালা শেষে ৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে ইউএসবি মডেম ও পেনড্রাইভ দেওয়া হয়। —মো. আক্কাস সিকদার, ঝালকাঠি প্রতিনিধি