ডিজিটাল নিরাপত্তা নিয়ে কাজ করবে ইজেনারেশন ও ট্রয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রভিত্তিক ট্রয় গ্রুপ ইনকরপোরেটেড এবং দেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইজেনারেশনের উদ্যোগে গত মঙ্গলবার রাজধানীতে আয়োজিত হয়েছে ‘স্মার্ট সিকিউরিটি ফর ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার। এতে ডিজিটাল যুগে ডকুমেন্টের নিরাপত্তা এবং জালিয়াতি প্রতিরোধের বিষয় নিয়ে আলোচনা করা হয়। তথ্য ও যোগাোযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার, ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান, ট্রয় গ্রুপ ইনকরপোরেশনের বিক্রয় বিভাগের ভাইস প্রেসিডেন্ট বারিস ভুরালসহ অনেকে এতে বক্তৃতা করেন।
সেমিনারে জানানো হয়, মুদ্রিত দলিলের নিরাপত্তায় কাজ করবে ট্রয় গ্রুপ ও ইজেনারেশন।
বিজ্ঞপ্তি