ডিজিটাল পদ্ধতিতে বেচাকেনার রেকর্ড
ডিজিটাল পদ্ধতিতে বেচাকেনার রেকর্ডের একটি বছর ছিল ২০১২ সাল। চলচ্চিত্র, গান, গেম ডাউনলোডের ক্ষেত্রে এ বছর বিশ্বজুড়ে ১৬০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ খরচ করেছেন ক্রেতারা। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।যুক্তরাজ্যের এন্টারটেইনমেন্ট রিটেইলারস অ্যাসোসিয়েশনের (ইআরএ) তথ্য অনুযায়ী, ২০১১ সালের তুলনায় ২০১২ সালে ডিজিটাল পদ্ধতিতে বিক্রি ১১ দশমিক ৪ শতাংশ বেড়েছিল।প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, সিডি, ডিভিডি, ব্লুর ভিডিও গেমের মতো পণ্যগুলোর বিক্রি কমেছে। ডিজিটাল বাজারে সবচেয়ে বেশি ডাউনলোড করা পণ্যটি হচ্ছে ভিডিও গেম। এর পরেই রয়েছে গান ও চলচ্চিত্র। অবশ্য ডিজিটাল পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে এখনো হিমশিম খাচ্ছে বিনোদনশিল্প। ডিজিটাল পদ্ধতিতে কেনাবেচার ক্ষেত্রে ১০০ কোটি পাউন্ডের মাইলফলক স্পর্শ করাটা এ ক্ষেত্রে অভাবনীয় সাফল্য বলেই মনে করছেন ইআরএর ব্যবস্থাপনা পরিচালক কিম বেইলি।কিম বেইলি এ প্রসঙ্গে জানিয়েছেন, অনলাইনে পণ্য কেনাবেচার বাজার বেড়ে যাওয়ার বিষয়টি এ ক্ষেত্রে বড় ধরনের বিনিয়োগের নির্দেশক। বেইলির মতে, অনলাইন পদ্ধতিতে যেকোনো সময় প্রয়োজনীয় পণ্য কেনাবেচা করা যাচ্ছে। আর এ পদ্ধতিতে দ্রুত ও সহজে কেনাকাটা করা যায়।