ডিজিটাল পূর্বধলা বিনির্মাণে তথ্যকল্যাণী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও জ্ঞানভিত্তিক ডিজিটাল উপজেলা বিনির্মাণে নেত্রকোনার পূর্বধলা উপজেলার তৃণমূল জনগোষ্ঠীর দোরগোড়ায় তথ্যপ্রযুক্তির সেবা পৌঁছে দিতে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আরবানের উদ্যোগে উপজেলার পাঁচটি ইউনিয়নে গতকাল সোমবার তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ তথ্যকল্যাণী মেলা শুরু হয়েছে। ওই পাঁচটি ইউনিয়নের ১০ জন নারী উদ্যোক্তা (তথ্যকল্যাণী) তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি কম্পিউটার, ডিজিটাল ক্যামেরা, ইন্টানেট মডেম, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার উপকরণ ব্যবহার ও ভোগ্যপণ্য বিক্রির মাধ্যমে প্রযুক্তিভিত্তিক সেবা প্রদান করবে।হোগলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউপি চেয়ারম্যান কুতুবুজ্জামান খানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরবানের নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামান, সাধুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসারী বেগম, এমদাদুল ইসলাম, আবদুল মজিদ, ইদ্রিস আলী, করুণা রানী সূত্রধরসহ অনেকে। বক্তারা বলেন পূর্বধলাকে তথ্য ও জ্ঞানভিত্তিক ডিজিটাল পূর্বধলা বিনির্মাণে আরবান জোরালো ভূমিকা পালন করেন। —মো. গোলাম মোস্তফা, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি