ডিজিটাল পূর্বধলা বিনির্মাণে প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল পূর্বধলা বিনির্মাণে তথ্যপ্রযুক্তির সেবা গ্রহণে সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করতে সম্প্রতি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় তিন দিনব্যাপী প্রদর্শনী হয়েছে। গবেষণাপ্রতিষ্ঠান ডি.নেটের সহযোগিতায় বেসরকারি সংস্থা আরবানের উদ্যোগে তিন দিনের এই ভ্রাম্যমান প্রদর্শনী উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে। এর আগে আরবান কার্যালয়ে পল্লি তথ্য কেন্দ্র ও প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরবানের নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামান মাসুম, ডি.নেটের সহকারী পরিচালক রাহমাতুল আলমসহ অনেকে। আরবান পল্লি তথ্য কেন্দ্রে তথ্যপ্রযুক্তি, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবার সব তথ্য পাওয়া যাবে। —গোলাম মোস্তফা, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি