ডিজিটাল পেমেন্ট অ্যান্ড সিকিউরিটি নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল পেমেন্ট অ্যান্ড সিকিউরিটি ২০১৬ সম্মেলনে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
ডিজিটাল পেমেন্ট অ্যান্ড সিকিউরিটি ২০১৬ সম্মেলনে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

গোপনীয় তথ্য ও পরিচয় সুরক্ষার প্রয়োজনীয়তার বিষয়টি নিয়ে আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ‘ডিজিটাল পেমেন্ট অ্যান্ড সিকিউরিটি ২০১৬’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এনট্রাস্ট ডাটাকার্ড এবং লিডস করপোরেশন। 

সেমিনারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘ইন্টারনেট পেমেন্ট সিকিউরিটি সময়োপযোগী বিষয়। এ ব্যাপারে আমাদের এখনই সচেতন হতে হবে।’
লিডস করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শেখ আবদুল ওয়াহিদ বলেন, লিডস দীর্ঘদিন ধরে ব্যাংকিং খাতে ডিজিটাল নিরাপত্তা দিয়ে আসছে। প্রাইভেট ব্যাংক ও সরকারি ব্যাংক লিডসের গ্রাহক।
এনট্রাস্ট ডাটাকার্ডের দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক রঞ্জিত নাম্বিয়ার বলেন, বাংলাদেশ ডিজিটাল জগতে দ্রুত এগিয়ে চলেছে। ইন্টারনেট পেমেন্ট নিরাপত্তার জন্য কাজ করছে এনট্রাস্ট।