ডিজিটাল প্রযুক্তিতে লেনদেন সেবা দেবে ডি-মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি খাতে নতুন উদ্যোগ (স্টার্টআপ) ডি-মানি লিমিটেড যাত্রা শুরু করেছে। ডিজিটাল পদ্ধতিতে মুদ্রা লেনদেনের নেটওয়ার্ক সেবা দেবে প্রতিষ্ঠানটি। ১৯ জুন জ্বালানি খাতের প্রতিষ্ঠান উদ্দীপন এনার্জি লিমিটেডের (ইউইএল) সঙ্গে চুক্তি করেছে ডি-মানি। চুক্তি অনুযায়ী বাংলাদেশে উদ্দীপনের গ্রাহকদের ডিজিটাল লেনদেন সেবা দেবে ডি-মানি। এই প্রতিষ্ঠানটি সব ধরনের মোবাইল ফোন থেকে অর্থ লেনদেনের সেবা দেবে। সিনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা আরেফ আর বশির এবং মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির ডি-মানি প্রতিষ্ঠা করেছেন। সোনিয়া বশির কবির বলেন, সুবিধাবঞ্চিত এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষদের অর্থনৈতিক লেনদেনের চিরাচরিত চেহারাই পাল্টে দেবে ডি-মানি।
বিজ্ঞপ্তি