ডিজিটাল ফটোগ্রাফি প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিটি ফেয়ার ২০১৩’ নামে ডিজিটাল ফটোগ্রাফির একটি প্রতিযোগিতা শুরু হচ্ছে। প্রতিযোগিতাটির আয়োজন করছে স্যামসাং আর সহযোগিতায় রয়েছে বিসিএস কম্পিউটার সিটি।এই প্রতিযোগিতায় ৮ ইঞ্চি বাই ১২ ইঞ্চি মাপের মোট পাঁচটি ছবি জমা দেওয়া যাবে ১৪ থেকে ১৫ মার্চের মধ্যে। ছবি জমা দিতে হবে ঢাকার আইডিবি ভবনে অবস্থিত বিসিএস কম্পিউটার সিটি কমিটি অফিসে।প্রতিযোগিতাটি দুটি গ্রুপ রয়েছে। ১০ থেকে ২৫ বছর বয়সীরা যেকোনো বিষয়ের ছবি তুলে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। তবে ২৫ বছরের বেশি বয়সীদের জন্য ছবি তোলার বিষয় ‘দৈনন্দিন জীবন’।