ডিজিটাল বাংলা অভিধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বুটেবল ডিস্ক বা বুট ডিস্ক: তত্ত্বাবধায়ক/নির্দলীয় নিরপেক্ষ/অন্তর্বর্তী/নির্বাচনকালীন সরকার। যখন কোনো অপারেটিং সিস্টেম ফেল করে, তখন সেই সিস্টেম সচল করে এটি দিয়ে।

 অফলাইন: অফ যান। থামিয়ে দেওয়া অর্থে।

 মাউস: লম্বা লেজবিশিষ্ট ইঁদুরবিশেষ, যা সাধারণত কিলিকবাজি করে থাকে।

 সিডি: করপোরেট চাকতি, আদতে চরকি (চাকুরেদের ক্ষেত্রে প্রযোজ্য)।

 ফ্লপিডিস্ক: বাংলাদেশের পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি; যা আধুনিক কোনো সিস্টেমে খাপ খায় না।