ডিজিটাল বাংলাদেশ নিয়ে সেমিনার
খাগড়াছড়ির দীঘিনালায় অনুষ্ঠিত হয়েছে ‘ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার। উপজেলার শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ধম্মবীর চাকমা। সেমিনারে বক্তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সালাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরিফসহ অনেকে। সেমিনারে মূল প্রবন্ধ পড়েন সহকারী কমিশনার সঞ্জীব কুমার সরকার। পরে উপজেলা আইটি ল্যাব, দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয় ও মেরুং উচ্চবিদ্যালয়ের আইটি ল্যাব নিয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ধারণা দেওয়া হয়।—পলাশ বড়ুয়া, দীঘিনালা (খাগড়াছড়ি)