ডিজিটাল বাংলাদেশ নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে গত সোমবার ‘ডিজিটাল বাংলাদেশ: লক্ষ্য ও অর্জন’-বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার হোসেন চৌধুরী। সেমিনারে জানানো হয়, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ইতিমধ্যে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ডিজিটাল পদ্ধতিতে জন্মনিবন্ধন, কৃষি, স্বাস্থ্যসহ বিভিন্ন তথ্যসেবা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে ডিজিটাল পূর্বধলা বির্নিমাণে চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন আরবানের নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামান। উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোজাম্মেল হক এতে বক্তৃতা করেন। —পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি