ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এগিয়ে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১০’ শীর্ষক প্রদর্শনী শেষ হয়েছে ২ নভেম্বর। ৩ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে সারা দেশের প্রতিটি জেলায় অনলাইনে সেবা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের সবাইকে সেবা দিতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জাংজিয়াং বলেন, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে সব ধরনের সহায়তা করা হবে। পাশাপাশি বাংলাদেশে তথ্যপ্রযুক্তির পণ্য উৎপাদনের জন্য এ খাতে বিনিয়োগের কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মেলার আহ্বায়ক মজিবুর রহমান। এবারের মেলায় সেরা প্যাভেলিয়নের পুরস্কার জিতেছে কিউবি এবং সেরা স্টলের পুরস্কার জিতেছে বাংলাদেশ অনলাইন। মেলায় তৃতীয় দিনের র‌্যাফেল ড্রয়ের বিজয়ীরা হলেন প্রিজম, অভি, সোয়েব খান, মো. জাহিদুল ইসলাম, আহমদ নাজমুস সাকিব, নুর হোসেন, মামুন, মো. দেলোয়ার, মো. ইয়াসির আরাফাত ও রাব্বি। শেষ দিনের বিজয়ীরা হলেন পলাশ, আতাউল হক, ময়েজনুল সরকার, মো. মাহাবুবুর রহমান, মো. হাফিজুর রহমান, নবীন, প্রকৌশলী একাব্বর ও সজিব বরুয়া। —নিজস্ব প্রতিবেদক