ডিজিটাল বাংলাদেশ বিষয়ে আলোচনা সভা
‘ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রাথমিক শিক্ষকদের ভূমিকা’ বিষয়ে সম্প্রতি পঞ্চগড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ মো. মজাহারুল হক প্রধান। তিনি বলেন, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞান অর্জন করতে হবে। পর্যায়ক্রমে সব প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার দেওয়া হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন পুলিশ সুপার মো. শাহরিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান আনোয়ার সাদাত, কাউন্সিলর ও মুক্তিযোদ্ধা আবদুল কাদের, আওয়ামী লীগের নেতা এ টি এম সারোয়ার হোসেনসহ অনেকে। অনুষ্ঠানে সদর উপজেলার ২০০৯ সালে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী তিনটি প্রাথমিক বিদ্যালয়কে কম্পিউটারসামগ্রী প্রদান করা হয়। —শহীদুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি