ডিজিটাল বিজ্ঞাপনে সম্ভাবনাময় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে ডিজিটাল বিজ্ঞাপনের সম্ভাবনাময় বাজার হিসেবে মনে করছে যুক্তরাজ্যভিত্তিক ডিজিটাল মিডিয়া টেকনোলজি প্ল্যাটফর্ম ‘কমলি মিডিয়া’।বাংলাদেশে আঞ্চলিক ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য গতকাল শুক্রবার প্রতিষ্ঠানটির ব্যবসা উন্নয়ন কর্মকর্তা নাভিন ইফতেখারুদ্দীন বাংলাদেশ সফরে এসেছেন। কমলি মিডিয়ার সূত্রে এ তথ্য জানা গেছে।কমলি মিডিয়ার সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার দ্রুত বাড়ছে। বর্তমানে ১৮ শতাংশ মানুষের কাছে ইন্টারনেট পৌঁছেছে। বাংলাদেশে ডিজিটাল বিজ্ঞাপনের বাজারও দ্রুত বাড়ছে। জানা গেছে, বর্তমানে ডিজিটাল বিজ্ঞাপনের বাজার প্রায় দুই হাজার কোটি টাকা। প্রতি বছর ১০ শতাংশ হারে ডিজিটাল বিজ্ঞাপনের বাজার বাড়ছে।ডিজিটাল বিজ্ঞাপনের ক্ষেত্রে পরিচিত নাম ‘কমলি মিডিয়া’। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ভারতে ডিজিটাল বিজ্ঞাপনের ক্ষেত্রে সফল হয়েছে। ফ্রান্স, জার্মানি ও দুবাইয়ে কার্যক্রম সম্প্রসারণের পর বাংলাদেশেও ডিজিটাল বিজ্ঞাপন নিয়ে কাজ করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।