ডিজিটাল মার্কেটিং সামিটের পৃষ্ঠপোষক সিটিসেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল মার্কেটিং সামিট ২০১২ শিরোনামের সম্মেলনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অংশ নিচ্ছে মোবাইল ফোন সংযোগ দাতা সিটিসেল। গত বৃহস্পতিবার এ ব্যাপারে সিটিসেল এবং এই সামিটের আয়োজক অ্যারাইভাল মার্কেটিং কমিউনিকেশন্সের মধ্যে এ ব্যাপারে একটি চুক্তি হয়েছে। এই সামিট আজ ঢাকার ব্র্যাক-ইন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সিটিসেলের হেড অব কর্পোরেট কমিউনিকেশনস এন্ড পাবলিক রিলেশন্স তাসলিম আহমেদ এবং অ্যারাইভালের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ মেসবাউদ্দিন চুক্তিপত্রে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন অ্যারাইভালের চিফ মার্কেটিং স্ট্র্যাটেজীস্ট আফতাব মাহমুদ খুরশিদসহ অনেকে।এই আয়োজনে ডিজিটাল বিপণন কৌশলের ব্র্যান্ডকে তুলে ধরার ব্যাপারে আলোচনা হবে। —বিজ্ঞপ্তি