ডিজিটাল রূপান্তরে প্রয়োজন সহজ ডিজিটাল লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল মাধ্যমে লেনদেন বাড়লে তা দেশের ডিজিটাল ব্যবসায়ের উন্নয়নে অবদান রাখবে। সর্বোপরি ডিজিটাল রূপান্তরের (ট্রান্সফরমেশন) গতি ত্বরান্বিত করবে। তবে এ ক্ষেত্রে সেবাদাতা ও ব্যবহারকারীর মধ্যে সহজলভ্যতা, নিরাপত্তা ও নির্ভরতার বিষয়ে জটিলতা আছে, যা কমাতে দরকার গণসচেতনতা। রাজধানীর একটি হোটেলে গত মঙ্গলবার অনুষ্ঠিত ‘ডিজিটাল ট্রানজেকশন সামিট ২০১৭’ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। গভর্নেন্স পলিসি এক্সপ্লোর সেন্টার ও র‍্যালি রাউন্ডের উদ্যোগে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম এবং ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মো. সবুর খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাস্টারকার্ডের কান্ট্রি হেড সৈয়দ কামাল, সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার, এসএসএল ওয়্যারলেসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) আশিষ চক্রবর্তী, ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ও ই-কমার্স বিভাগের প্রধান সিরাজ আজম সিদ্দিকী, বেসিসের পরিচালক মোস্তাফিজুর রহমান, লংকা-বাংলা ফিন্যান্সের সিটিও মাইনুল ইসলাম, ই-ক্যাবের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, এক্সপ্লোর সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব পারভেজ এবং র‍্যালি রাউন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজনীন নাহার।

উদ্বোধনের পর বাংলাদেশে ডিজিটাল লেনদেনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। তপন কান্তি সরকারের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএসএল ওয়্যারলেসের হেড অব ই-বিজনেস নওয়াত আশেকিন।

ডিজিটাল ট্রানজেকশন সম্মেলনের সহযোগিতায় ছিল এসএসএল ওয়্যারলেস, সিটিও ফোরাম বাংলাদেশ ও মাস্টারকার্ড। বিজ্ঞপ্তি