ডিজিটাল লেজার প্রিন্টার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাদার ব্র্যান্ডের এমএফসি-৭৩৪০ মডেলের ডিজিটাল মাল্টি-ফাংশন লেজার প্রিন্টার বাজারে নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। এটি লেজার প্রিন্টার, লেজার ফ্যাক্স, ফ্ল্যাটবেড কালার স্ক্যানার, পিসি ফ্যাক্স হিসেবে কাজ করে। এর মনোক্রোম লেজার প্রিন্ট স্পিড ২০ পিপিএম, প্রিন্ট রেজ্যুলেশন ২৪০০ বাই ৬০০ ডিপিআই, কপি রেজ্যুলেশন ৬০০ বাই ৬০০ ডিপিআই ইত্যাদি। এতে রয়েছে ১৬ মেগাবাইট মেমোরি, ইউএসবি ২.০ ইন্টারফেস। প্রিন্টারটিকে কম্পিউটারের সঙ্গে সংযোগ না দিয়েও কপিয়ার ও ফ্যাক্স মেশিন হিসেবে আলাদাভাবে ব্যবহার করা যায়। দাম ২২ হাজার টাকা। —বিজ্ঞপ্তি