ডিজিটাল লেনদেনের মডেল উন্নয়নে এটুআই ও সোনালী ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা প্রদান ও ফি আদায়ে ডিজিটাল লেনদেন মডেল উদ্ভাবন ও উন্নয়ন করবে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি এবং সোনালী ব্যাংক লিমিটেড। রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফ ব্রিফিং কক্ষে গত মঙ্গলবার বিকেলে এ ব্যাপারে মঝোতা চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ চুক্তিপত্রে সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান।
সমঝোতা স্মারক অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন, সরকারি-বেসরকারি শিক্ষকদের বেতন, বৃদ্ধ ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, পাসপোর্ট ফি, ভিসা ফি, ভ্যাট-ট্যাক্সসহ বিভিন্ন লেনদেনের জন্য ইলেকট্রনিক সিস্টেম চালুকরণে এটুআই এবং সোনালী ব্যাংক একসঙ্গে কাজ করবে। এ ছাড়া ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম বাস্তবায়নকারী সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়সাধন এবং কারিগরি সহায়তা প্রদানে একসঙ্গে কাজ করবে তারা।
বিজ্ঞপ্তি