ডিজিটাল শিক্ষা উপকরণ বানাচ্ছে সিম্ফোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশি মোবাইল ফোন প্রতিষ্ঠান সিম্ফোনি ডিজিটাল শিক্ষা উপকরণ হিসেবে একটি যন্ত্র তৈরি করছে। এই যন্ত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে বইয়ের মাল্টিমিডিয়া সংস্করণ থাকবে। সিম্ফোনি এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে তৈরি করা হবে এই বিশেষ যন্ত্র। গত ২৩ জানুয়ারি বাংলাদেশ সচিবালয়ে এ প্রকল্প নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আইসিটি-সচিব নজরুল ইসলাম খান, সিম্ফোনি মোবাইলের বিক্রয় পরিচালক রেজওয়ানুল হক, ভিএ বিভাগের প্রধান এস শাহরিয়ার সাত্তার, স্মার্ট স্টার্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শোভন কিবরিয়া, এমসিসি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আবির প্রমুখ।

বৈঠকে জানানো হয়, কাগজের বইয়ের বদলে ব্যবহার করা যাবে এই যন্ত্র। বইয়ে থাকা ছবিগুলো শব্দসহ চলমান চিত্র হয়ে যাবে। এতে ছাত্রছাত্রীদের আগ্রহ ও আনন্দ বড়াবে বলে উদ্যোক্তারা আশাবাদী। শিক্ষকদের জন্যও বিশেষভাবে সহায়ক হবে এই যন্ত্র। ওয়াই-ফাইয়ের মাধ্যমে এটি ইন্টারনেট বা নেটওয়ার্কে যুক্ত হতে পারবে।

এই প্রকল্পে কনটেন্ট পার্টনার হিসেবে থাকছে স্মার্ট স্টার্ট লিমিটেড। ইতিমধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রথম শ্রেণীর সব বইয়ের মাল্টিমিডিয়া সংস্করণ তৈরি সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোও এই যন্ত্রে ব্যবহারের উপযোগী করে তোলা হবে। —বিজ্ঞপ্তি