ডিজিটাল সই বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে গত সোমবার ডিজিটাল সিগনেচার বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালা উদ্বোধন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসচিব (আইসিটি) ও এটুআই কর্মসূচির জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান বলেছেন, তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার শুধু জীবনযাত্রাকে স্বচ্ছন্দ ও সহজ করে না, বরং অবাধ তথ্যপ্রবাহের যুগেও তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করে। বিসিসির পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিসিসির নির্বাহী পরিচালক জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস, কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটির কন্ট্রোলার ফখরুদ্দিন আহমেদ চৌধুরী, বাংলাদেশ-কোরিয়া ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক মো. হারুনুর রশীদ প্রমুখ। সাত দিনের এ কর্মশালায় ১৮ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছে। —বিজ্ঞপ্তি