ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী
ডিজিটালবাংলাদেশগড়ে উঠলেনৈতিকতার বিকাশঘটবে
ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠলে মানুষের নৈতিকতার বিকাশ যেমন ঘটবে, তেমন জীবনমানেরও উন্নতি হবে। গতকালশনিবার সন্ধ্যায় ঢাকায় ডিজিটালউদ্ভাবনী মেলা ২০১০-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।তিনি আরও বলেন, ‘এক বছরের যা অর্জন তা থেকে বোঝা যায় আমাদের ডিজিটাল বাংলাদেশ লক্ষ্যে পৌঁছানো সহজ হবে।’ নানা আয়োজন আর তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন সেবা প্রদর্শনের মাধ্যমে শেষ হয়েছে বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান নভোথিয়েটারে আয়োজিত তিন দিনের এই মেলা। গতকাল শনিবার মেলার শেষ দিনে মেলায় ছিল আগ্রহী মানুষের ভিড়। সমাপনী অনুষ্ঠানে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, মানুষকে সহজে সেবা দিতে এবং সেবার বিষয়গুলো তুলে ধরতে এ মেলার আয়োজন করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, শুধু ইন্টারনেটই নয়, মোবাইল ফোনকে ব্যবহার করে নানা কার্যক্রম এ মেলায় দেখানো হয়েছে, যা খুবই ভালো। প্রতিবছর এ ধরনের মেলার আয়োজন করলেবিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খুব সহজে জানা যাবে বলেতিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কান্ট্রি ডিরেক্টর স্টেফান প্রিজনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান, মেলার প্রস্তুতি পরিষদের আহ্বায়ক মো. আবদুল করিম, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আক্তারুজ্জামানসহ অনেকে। অনুষ্ঠানে জানানো হয়, পর্যায়ক্রমে এ ধরনের মেলা দেশের বিভিন্ন বিভাগ এবং জেলায় আয়োজনের মাধ্যমে জনগণের আরও কাছে সেবা ব্যাপারটি তুলে ধরা হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট-সুবিধা পৌঁছানোর কাজটি এগিয়ে নেওয়া হবে। —নুরুন্নবী চৌধুরী