ডিজেআইটির যাত্রা শুরু

বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে ড্যাফোডিল-জাপান ইনস্টিটিউট অব টেকনোলজি (ডিজেআইটি) যাত্রা শুরু করেছে। রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনের ৭ম তলায় আজ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেছেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো: সবুর খান।
ডিজেইটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিজনেস পার্টনারস, জাপান এর ব্যবস্থাপনা পরিচালক তরু ওকাজাকি, ডিআইআইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, ডিআইআইটির পরিচালক রথীন্দ্র নাথ দাসসহ ড্যাফোডিল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিজেআইটির প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে জাপানসহ আন্তর্জাতিক তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
ডিজেআইটির পরিচালনা পর্ষদে রয়েছেন গুগলের সাবেক ভাইস প্রেসিডেন্ট নরিও মুরাকামি, আইবিএম কনসালটিং এর সাবেক পার্টনার সেগিও কিজাকি এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো: সবুর খান।