ডিনেটের যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (ডিনেট) এক যুগপূর্তি উপলক্ষে ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে তথ্যপ্রযুক্তিভিত্তিক বাংলাদেশের অগ্রণী উদ্যোগগুলো নিয়ে প্রদর্শনী করেছে। ১ বৈশাখ প্রদর্শনী ও ডিনেটের যুগপূর্তি উৎসবের উদ্বোধন করেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। ‘উদ্ভাবন আর সম্ভাবনার ১২ বছর’ প্রতিপাদ্য বিষয়ে ডিনেট প্রদর্শনীতে বিভিন্ন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের নানা কার্যক্রম তুলে ধরেছে। প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে এম-পাওয়ার, বিডিজবস ডট কম, রকমারি ডট কম, বিবিসি জানালা, চ্যাম্পস টুয়েন্টি ওয়ান, ক্লিক বিডি, জাগো, নকিয়া অ্যাপ সেন্টার, কমপিউটার জগৎ, লেমন টুয়েন্টিফোর, আপনজন, মাল্টিমিডিয়া কমিউনিকেশন্স লিমিটেডসহ অনেকে। —বিজ্ঞপ্তি