ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি কার্যক্রম চলছে
২০১৪-১৫ শিক্ষাবর্ষে সরকারি পলিটেকনিক বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে (প্রথম শিফট) ভর্তির কার্যক্রম শুরু হয়েছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (www.techedu.gov.bd) প্রবেশ করে অনলাইনে আবেদন করা যাবে ২১ জুন পর্যন্ত। ৬ জুন থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জিপিএ ৩.০০সহ ন্যূনতম ৩.৫০ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
এ ছাড়া এসএসসিসহ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত দুই বছরের ট্রেডকোর্স পাস প্রার্থীরাও (অনূর্ধ্ব ২২ বছর বয়সী) আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণের আগে প্রার্থীকে আবেদন ও পরীক্ষা ফি বাবদ ২০০ টাকা টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে ১৬২২২ নম্বরে এসএমএস করে জমা দিতে হবে।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য http://www.techedu.gov.bd/Admission1.pdf এই লিংকে পাওয়া যাবে।