প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক সময় আমাদের বাসায় বা অফিসে অপ্রয়োজনে অনেকে সিডি-রম ড্রাইভ খোলেন আর বন্ধ করেন। অনেক সময় সমস্যা থাকলেও সিডি-রম ড্রাইভ নিজে নিজে খুলে যায়। এ সমস্যা থেকে মুক্তি পেতে লক সিডি নামের একটা ছোট সফটওয়্যার ইনস্টল করে নিন। ইনস্টল করার পর কোন কোন ড্রাইভ লক করে রাখতে চান সেটা দেখিয়ে দিন। লক করে রাখলে Eject বাটন কাজ করবে না। সফটওয়্যারটি http://goo.gl/I774B থেকে নামানো যাবে। মোমেন আবদুর রউফ, হবিগঞ্জ