ডিম ছাড়াই ব্যাঙাচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার বৃষ্টিপ্রধান বনাঞ্চলে বিজ্ঞানীরা নতুন এক প্রজাতির ব্যাঙের খোঁজ পেয়েছেন, যা ডিম পাড়ার পরিবর্তে ব্যাঙাচি প্রসব করে। প্লস ওয়ান সাময়িকীতে গত বুধবার প্রকাশিত এক গবেষণা নিবন্ধে এ খবর জানানো হয়। লিমনোনেকটেস লার্ভাএপার্টাস নামের প্রজাতিটি প্রথম আবিষ্কার করেছিলেন ইন্দোনেশিয়ার গবেষক জোকো ইস্কান্দার। সরাসরি ব্যাঙাচি প্রসবকারী ব্যাঙের অস্তিত্বের বিষয়টি বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে অনুমান করলেও এ ধরনের প্রজাতির সরাসরি দেখা পাওয়ার চেষ্টা ছিল বহুদিন ধরে। ব্যাঙের প্রজনন আচরণ নিয়ে যুক্তরাষ্ট্রের বার্কলিতে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক জিম ম্যাকগির সম্প্রতি ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে অনুসন্ধান চালিয়ে নতুন প্রজাতিটি চিহ্নিত করেন। তিনি বলেন, এটি সেই ১০ থেকে ১২টি প্রজাতির ব্যাঙের একটি, যারা ডিম না পেড়েই অভ্যন্তরীণ ডিম্বাণুর সাহায্যে ব্যাঙাচির জন্ম দিতে পারে।
এএফপি।