ডিমাণুকাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১.

সস্তায়

কিনতে গিয়ে আন্ডা

খেলাম

পুলিশ ভাইয়ের ডান্ডা।

২.

মাগো আর যাব না

সস্তায় ডিম কিনিতে

কে যে ভাঙল ঠ্যাং

পারলাম না চিনিতে।

৩.

ডিম খাওয়া হলো না

তিন টাকা দরে

খালি হাতে ফিরলাম

ডিম ছাড়া ঘরে।

৪.

ডিম ছিল সস্তা

বাড়ি গিয়ে পস্তা!