ডির্যামের বিকল্প তৈরি করছে এইচপি ও স্যানডিস্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিউলেট-প্যাকার্ড ও স্যানডিস্ক এক জোট হয়ে স্টোরেজ ক্লাস মেমোরি (এসসিএম) তৈরি করছে যা ডায়নামিক র্যান্ডম অ্যাকসেস মেমোরি বা ডিআরএএমের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। ডিআরএএম হচ্ছে এক ধরনের র্যান্ডম অ্যাকসেস মেমোরি যা একটি আইসির আলাদা ক্যাপাসিটরের মধ্যে প্রতি বিট ডেটা সংরক্ষণ করে রাখে। এসসিএম হবে উচ্চমানের মেমোরি চিপ। এইচপি ও স্যানডিস্ক দাবি করেছে, তারা যে এসসিএম তৈরি করছে তা এনএনএনডি ফ্ল্যাশের চেয়ে হাজারগুণ দ্রুতগতির হবে।
এইচপি ও স্যানডিস্ক মিলে এসসিএম পণ্য বাজারে আনবে যা ক্লাউড অবকাঠামোতে ব্যবহৃত হবে। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ক্লাউড অবকাঠামোতে এসসিএম ব্যবহার করতে পারবে। স্যানডিস্কের দাবি, ডিআরএএম প্রযুক্তির তুলনায় এসসিএম শক্তির দিক থেকে অনেক এগিয়ে থাকবে। তবে এটি হবে সাশ্রয়ী।