ডিলারদের নিয়ে আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানন সিঙ্গাপুরের কনজ্যুমার প্রডাক্টস বিপণন এবং সিএসপি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক টু কক ইয়াং এবং আঞ্চলিক ব্যবস্থাপক চুয়া ইন কিয়াত কেভিন ১ অক্টোবর বাংলাদেশ সফরে আসেন। এই সফরের সময় তাঁরা বাংলাদেশে ক্যাননের পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটসের ডিলারদের সঙ্গে মতবিনিময় করেন। তাঁরা ঢাকার বিসিএস কম্পিউটার সিটিসহ বেশ কয়েকটি প্রযুক্তি বাজার পরিদর্শন করেন।এই সফরের সময় ২ অক্টোবর জেএএন অ্যাসোসিয়েটসের প্রধান কার্যালয়ে ডিলারদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় জেএএন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ এইচ কাফি বলেন, ‘ডিলারদের মাধ্যমে তৃণমূল ভোক্তাদের কাছে ক্যানন পণ্য পৌঁছায়। ডিলাররা আমাদের কাছে ব্যবসায়িক অংশীদারের মতো।’ এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম। —বিজ্ঞপ্তি