ডিসকাউন্ট মেলায় কম দামে ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিসকাউন্ট ফেয়ারে কম দামে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাবে
ডিসকাউন্ট ফেয়ারে কম দামে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাবে

ডিসকাউন্ট ফেয়ারে আকর্ষণীয় ছাড়ে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ বিক্রি করার ঘোষণা দিয়েছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস।
স্মার্ট টেকনোলজিস কর্তৃপক্ষ জানিয়েছে, মেলায় এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ সর্বনিম্ন ১৫ হাজার, ১৮ হাজার টাকায় তোশিবা, ১৯ হাজার ৫০০ টাকায় স্মার্ট এবং ১৯ হাজার ৯৯০ টাকায় ডেলের ল্যাপটপ পাওয়া যাবে।
২০ নভেম্বর থেকে রাজধানীর সামরিক জাদুঘর মাঠে ডিসকাউন্ট ফেয়ার শুরু হবে। চার দিনব্যাপী এই মেলা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।