ডিসক্রিট ম্যাথের ডিভিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসক্রিট ম্যাথমেটিকস বিষয়ের অনলাইন কোর্সের ভিডিও বক্তৃতার ডিভিডি প্রকাশ করেছে দ্বিমিক কম্পিউটিং স্কুল। বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উপযোগী এই কোর্সটি পরিচালনা করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাম্মাদ আলী। ডিভিডি সংগ্রহ করা যাবে ঢাকার নীলক্ষেতে হক লাইব্রেরি থেকে। ঘরে বসেই অনলাইনে অর্ডার করা যাবে রকমারি ডট কমে (www.rokomari.com)। ডিভিডিতে মোট আটটি ভাগ রয়েছে। ডিসক্রিট ম্যাথমেটিকসের বিভিন্ন বিষয় এই ভিডিও টিউটোরিয়ালগুলোতে সহজবোধ্য ভাষায় আলোচনা করা হয়েছে। —বিজ্ঞপ্তি