ডিসিপিএনের কর্মশালা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেটা সেন্টার প্রফেশনাল নেটওয়ার্কের (ডিসিপিএন) আয়োজনে সোমবার ঢাকায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ডাটা সেন্টারের অবকাঠামো উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। কর্মশালায় মূল বক্তব্য দেন জার্মানির মিরর এশিয়া প্যাসিফিক পিটিআই লিমিটেডের অঞ্চল ব্যবস্থাপক তন্ময়। প্রধান অতিথি ছিলেন বিজনেস ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের (বিআইআইসি) প্রধান নির্বাহী সুফি ফারুক ইবনে আবু বকর।তিনি তরুণদের তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে ডিসিপিএনের গুরুত্ব আছে বলে মন্তব্য করেন। —বিজ্ঞপ্তি