ডিসেম্বরে ঢাকা পর্বের প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ডিসেম্বরে ঢাকায় হবে শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন প্রতিযোগিতা এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি) ২০১৩-এর ঢাকা পর্ব (ঢাকা সাইট)। এবারের ঢাকা পর্বের প্রতিযোগিতার আয়োজক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। প্রতিযোগিতা ৮ ডিসেম্বর ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে। গত বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে আয়োজনের নানা বিষয় তুলে ধরেন এসিএম-আইসিপিসি ঢাকা সাইটের পরিচালক ও ডিআইইউর কম্পিউটার বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ আকতার হোসেন। সম্মেলনে উপস্থিত ছিলেন এসিএম কাউন্সিল বাংলাদেশের প্রধান সমন্বয়কারী অধ্যাপক আবুল এল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম কায়কোবাদ, এসিএম-আইসিপিসির কো-চেয়ার ও প্রতিযোগিতার বিচারকার্যক্রমের পরিচালক শাহরিয়ার মঞ্জুরসহ অনেকে। এসিএম-আইসিপিসি ঢাকা সাইটের প্রতিযোগিতায় এশিয়া অঞ্চলের দেশগুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয় অংশ নেবে। এসিএম-আইসিপিসি দুই পর্বে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রথমে আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দলগুলো অংশ নেবে এবং সেখান থেকে বিজয়ী দল মূল পর্ব ‘ওয়ার্ল্ড ফাইনাল’-এ অংশ নিয়ে থাকে। ঢাকা সাইটের বিস্তারিত জানা যাবে www.daffodilvarsity.edu.bd/icpcdhaka2012 ঠিকানায়। —রাহিতুল ইসলাম