ডিসেম্বরে ঢাকায় বিপিও সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৯ ও ১০ ডিসেম্বর ঢাকায় বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) নিয়ে সম্মেলনের আয়োজন করা হয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) এই সম্মেলনের আয়োজক। গত সোমবার এ ব্যাপারে আইসিটি বিভাগ এবং বাক্যর মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তিপত্রে আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব হারুনুর রশিদ এবং বাক্যর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন সই করেন। অনুষ্ঠানে আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহাসহ অনেকে উপস্থিত ছিলেন।