ডিসেম্বরে ঢাকায় আইসিসিআইটি
আগামী ২২ ও ২৩ ডিসেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে হতে যাচ্ছে ১৭তম কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন—আইসিসিআইটি ২০১৪৷ মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড এ সম্মেলনের পৃষ্ঠপোষক হিসেবে যোগ দিয়েছে৷ সম্মেলন হবে ঢাকার অদূরে আশুলিয়ায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে৷ এ সম্মেলনে তথ্যপ্রযুক্তির নানা শাখার শিক্ষক, গবেষক ও বিশেষজ্ঞরা যোগ দেবেন৷
গত শনিবার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত সম্মেলনের প্রস্তুতি কমিটির কার্যকরী কমিটির সভায় এ ঘোষণা দেওয়া হয়। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম লুৎফর রহমানের সভাপতিত্বে সম্মেলনের প্রস্তুতির বিস্তারিত উপস্থাপন করেন আয়োজক কমিটির চেয়ারম্যান সৈয়দ আকতার হোসেন। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আতিক আহাদ, ইসলামী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মোতালেব, ড্যাফোডিলের কোষাধ্যক্ষ এম মিজানুর রহমান, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের িডন এস এম মাহবুব উল-হক মজুমদারসহ অনেকে৷ —বিজ্ঞপ্তি