আপনার কম্পিউটারের হার্ডডিস্কের ফাইলগুলো সুবিন্যস্ত করে খালি জায়গা তৈরি করাই ডিস্ক ডিফ্র্যাগমেন্টারের কাজ।এতে প্রোগ্রাম চলার গতি বাড়ে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করলে নিয়মিতভাবে অন্তত মাসে একবার ডিস্ক ডিফ্র্যাগমেন্টার ব্যবহার করা উচিত।এতে কম্পিউটারের কাজ করার গতি বেড়ে যায়। এ জন্য শুরুতে Start-এ ক্লিক করুন। Programs/All programs থেকে Accessories-এ গিয়ে System Tools-এ ক্লিক করুন। Disk defragment অপশন পাবেন। এবার এতে ক্লিক করুন। ডিস্ক ডিফ্র্যাগমেন্টার খুলবে। এতে এখানে Hard Disk Drive-এর তালিকা ও নানা তথ্য আছে।যেকোনো একটিতে ক্লিক করে সেটি নির্বাচন করুন।এরপর Defragment-এ ক্লিক করুন। হার্ডডিস্ক ডিফ্র্যাগমেন্ট করা শুরু হবে।ডায়ালগ বক্সের নিচে Status বারে লক্ষ রাখুন এবং ডিফ্র্যাগমেন্ট defragmenting শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ডিস্ক ডিফ্র্যাগমেন্ট শেষ হলে একটি মেসেজ বক্স আসবে।এর View Report-এ ক্লিক করুন। এতে ডিস্ক ড্রাইভ ডিফ্র্যাগমেন্টের সব তথ্য দেখা যাবে। —তাসবীর শাতিল