ডুয়াল কোর প্রসেসরের এইচপি ল্যাপটপ বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে এসেছে ইনটেল ডুয়াল কোরের প্রসেসরযুক্ত ১০০০-১৪০৫ টিইউ মডেলের এইচপির ল্যাপটপ। ল্যাপটপটিতে রয়েছে দুই গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক সুবিধা।
১৪ ইঞ্চি মাপের এইচডি ডিসপ্লেযুক্ত ল্যাপটপটিতে রয়েছে ডিভিডি রাইটার, ওয়াইফাই, ব্লটুথ, ইন্টারনাল স্পিকার, আইল্যান্ড কীবোর্ড, অন-অফ বাটন সমৃদ্ধ টাচপ্যাড, ৩টি ইউএসবি পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট, একটি ভিজিএ পোর্ট এবং এইচডি ওয়েবক্যাম।
দেশের বাজারে এইচপির ১০০০-১৪০৫ টিইউ মডেলের ল্যাপটপটি বিপণন করছে স্মার্ট টেকনোলজিস। এই ল্যাপটপটির দাম ৩১ হাজার টাকা। ল্যাপটপটি কিনলে এক বছরের বিক্রয়ত্তোর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি।