ডুয়াল কোরের নেটবুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসারের নতুন অ্যাস্পায়ার ওয়ান ৭২২ মডেলের নেটবুক কম্পিউটার বাজারে এসেছে। এতে আছে এএমডির ডুয়াল কোর প্রসেসর। আরও আছে ২ গিগাবাইট র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ। আরও রয়েছে ১১ দশমিক ৬ ইঞ্চি এলইডি পর্দা, ল্যানকার্ড, ওয়াই-ফাই, ব্লুটুথ ইত্যাদি। দুটি রঙে—কালো ও অ্যাকুয়া ব্লু এই নেটবুক পাওয়া যাচ্ছে। এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের আনা এ কম্পিউটারের দাম ২৯ হাজার ৮০০ টাকা। —বিজ্ঞপ্তি