ডুয়েটে প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আন্তডুয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা গতকাল রোববার শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগ (সিএসই) আয়োজিত এ প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতায় ‘ইনডিগো’ দলের জাকির হোসেন, নিরুপম চন্দ্র মণ্ডল ও মহিউদ্দীন আহমেদ প্রথম, ‘ব্ল’ দলের হারিসুর রহমান, ফয়সাল নাহিয়ান ও আবুল বাশার দ্বিতীয় এবং ‘রেড’ দলের পীযূষ কুমার দাশ, ওয়ালিউল্লাহ আহমেদ ও আরিফুর রহমান তৃতীয় হয়েছেন। বৃহস্পতিবার থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। গতকাল দুপুরে সমাপনী দিনে ডুয়েটের উপাচার্য এম সবদার আলী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উপস্থিত ছিলেন সিএসই বিভাগের প্রধান মো. আবুল কাশেম, গবেষণা ও সম্প্রসারণ পরিচালক মো. আলাউদ্দীন, পুরকৌশল অনুষদের ডিন মো. শওকত ওসমানসহ অনেকে। —ডুয়েট প্রতিনিধি