ডেটা চার্জ ছাড়াই হোয়াটসঅ্যাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এয়ারটেল লোগো
এয়ারটেল লোগো

গ্রাহকদের জন্য ডেটা চার্জ ছাড়াই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা আনল এয়ারটেল।গ্রাহকদের জন্য বিনা খরচে হোয়াটসঅ্যাপ চালু করা হয়েছে বলে  ১৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এয়ারটেল কর্তৃপক্ষ জানিয়েছে।

এ প্রসঙ্গে এয়ারটেল জানিয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বিনা মূল্যেই চ্যাটিং, ছবি এবং ভিডিও আদান-প্রদান করতে পারবেন। অবশ্য এ সেবা শুধু এয়ারটেল গ্রাহকদের জন্য। বর্তমান ডেটা প্যাক ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন, এতে তাঁদের কোনো ডেটা খরচ হবে না।

এয়ারটেল আরও জানিয়েছে, হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা পর্যন্ত ডেটা চার্জ প্রযোজ্য। WhatsApp ডাউনলোড করা যাবে এই লিংক থেকে (www.whatsapp.com) লিংক থেকে।