ডেটা সাশ্রয়ী অ্যাপ অপেরা ম্যাক্স উন্মুক্ত

বাংলাদেশে ডেটা ব্যবস্থাপনায় সাশ্রয়ী অ্যাপ অপেরা ম্যাক্স চালু করল অপেরা সফটওয়্যার। অ্যাপটি আজ বুধবার থেকেই গুগল প্লে স্টোর গিয়ে ডাউনলোড করা যাবে।
অপেরা কর্তৃপক্ষ জানিয়েছে, মোবাইল ডেটা কানেকশন বা ওয়াইফাই উভয় ক্ষেত্রেই ভিডিও ও ছবির আকার কমিয়ে আনে এই সফটওয়্যারটি। ফলে গ্রাহক তাদের ডেটা প্লানের সর্বোচ্চ ব্যবহার ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার সুযোগ পাবেন।
অপেরা ম্যাক্সের যত সুবিধা
মোবাইল ডেটার সাশ্রয়
মোবাইল বা ওয়াই-ফাই নেটওয়ার্কে প্রায় সব অ্যাপ ও ওয়েবসাইটের ভিডিও, ছবি, মিডিয়াসহ অন্যান্য কন্টেন্টগুলোর আকার ছোট করার মাধ্যমে ডেটা সাশ্রয় করে অপেরা ম্যাক্স।
সহজ ডেটা ব্যবস্থাপনা
অ্যাপের ব্যবহার এবং ডেটা সাশ্রয়ের ওপর মাসিক ও প্রতিদিনের ভিত্তিতে তথ্য প্রদান করে অপেরা ম্যাক্স টাইমলাইন। প্রতিটি অ্যাপে ও মোট কী পরিমাণ ডেটা সাশ্রয় হয়েছে সে তথ্যটিও ডেটা ব্যবহারের পরিসংখ্যানের মাধ্যমে প্রদান করা হয়।
দ্রুতগতির ওয়েব অভিজ্ঞতা
ওয়েব থেকে কম ডেটা ডাউনলোডের মানে গ্রাহকের ফোনে মোবাইল ব্রাউজিং আরও দ্রুততর হবে। অপেরা ম্যাক্সের কম্প্রেশন ফিচারের মাধ্যমে গ্রাহকেরা নেটওয়ার্ক জট এড়িয়ে দ্রুত গতির ইন্টারনেট উপভোগ করতে পারবেন।
অ্যাপ ব্লক করা
অপেরা ম্যাক্সের মাধ্যমে গ্রাহকেরা অপ্রয়োজনীয় অ্যাপগুলোকে চিহ্নিত এবং সেগুলোকে ব্লক করে দিতে পারেন। এই অ্যাপগুলোর জন্য গ্রাহকের অজ্ঞাতে অপ্রয়োজনীয় ডেটা খরচ হয়ে থাকে।
বাড়তি ভিডিও দেখার সুযোগ
অপেরা ম্যাক্সই একমাত্র অ্যাপ যা ভিডিওর আকার ছোট করে এবং ভিডিও বাফারিংয়ের পরিমাণ লক্ষণীয় পরিমাণে কমিয়ে আনে।
অপেরা ম্যাক্সটি পেতে:
GooglePlaystore বা http://opr.as/f2t সাইটটি থেকে অপেরা ম্যাক্স ডাউনলোড করা যাবে।