ওয়েব ডাটাবেজ এ্যাপ্লিকেশন: মাইএসকিউএল-পিএইচপি \ লেখক: মোজাহেদুল ইসলাম ঢেউ \ প্রকাশনী: সিসটেক পাবলিকেশন্স লি. \ দাম: ৩৫০ টাকা \সারা বিশ্বে এখন ডেটাবেইস-নির্ভর ওয়েবসাইট তৈরি হচ্ছে বেশ। এই ওয়েবসাইটগুলো তৈরির ক্ষেত্রে সাধারণত পিএইচপি ও মাই এসকিউএল প্রোগ্রাম ব্যবহার করা হয়।এই দুটি প্রোগ্রাম শেখার একটি বই সম্প্রতি বাজারে এসেছে। ওয়েব ডাটাবেজ এ্যাপ্লিকেশন: মাইএসকিউএল-পিএইচপি বইটি লিখেছেন মোজাহেদুল ইসলাম। এতে ডেটাবেইসের ক্ষেত্রে মাই এসকিউএল, স্ক্রিপ্টিং ভাষার ক্ষেত্রে পিএইচপি আর ওয়েব সার্ভারের ক্ষেত্রে অ্যাপাচি—এই তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এই তিনটিই পরস্পরের সঙ্গে জড়িত। বইতে মোট পাঁচটি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ে ওয়েব ডেটাবেইসের ক্ষেত্রে পিএইচপির নানা দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এ ছাড়া এই অধ্যায়ে ডেটাবেইস ব্যবস্থাপনা ও পিএইচপির ইনস্টলেশনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।বইটিতে ডোমেইন নাম, হোস্টিং ও টিসিপি বা আইপি নিয়ে আলোচনা করার পাশাপাশি মাই এসকিউএলের চালনা-পদ্ধতিসহ নানা দিক বইটিতে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে মাই এসকিউএলের অনুশীলনও আছে বইটিতে। বইটির একটি অধ্যায়ে আলাদাভাবে পিএইচপি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। —মোছাব্বের হোসেন