ডেটাসফটের আইওটি গবেষণাগার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শ্যামলীতে গত রোববার ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের নতুন কার্যালয় ও ইন্টারনেট অব থিংস (আইওটি) গবেষণাগার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আইওটি গবেষণাগার চালুর মাধ্যমে গবেষণার সুযোগ বাড়বে। এতে নতুন উদ্ভাবনের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাত আরও উন্নত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট, ডেটাসফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, পরিচালক মনজুর মাহমুদ এবং মানবসম্পদ পরিচালক দিল আফরোজ বেগম।
বিজ্ঞপ্তি