ডেটাসফটের জন্য বেসিসের সংবর্ধনা
বাংলাদেশের প্রথম সফটওয়্যার নির্মাতা হিসেবে ক্যাপাবিলিটি ম্যাচ্যুরিটি মডেল ইন্টিগ্রেশন (সিএমএমআই) লেভেল-৫ সনদ পাওয়ায় ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। ৬ ফেব্রুয়ারি এই অনুষ্ঠানে ডেটাসফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান বলেন, ‘এই সংবর্ধনা আমাদের উৎসাহিত করবে।’
বেসিসের সভাপতি শামীম আহসান বলেন, ‘সিএমএমআই লেভেল ৫ প্রাপ্তি নিঃসন্দেহে বাংলাদেশের তথ্যপ্রযুক্তিশিল্পের জন্য সম্মানজনক। ডেটাসফট দেশি ও বৈশ্বিক তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখতে পারবে।’ এ সময় ডেটাসফটের পরিচালক (মানবসম্পদ এবং অর্থায়ন) দিল আফরোজ বেগম ও এম. মনজুর মাহমুদ, জ্যেষ্ঠ প্রকল্প ব্যবস্থাপক আশিকুল ইসলাম এবং বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ, মহাসচিব উত্তম কুমার পালসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি