ডেটিং সাইটে যা খুব বিরক্তিকর

অনলাইনে প্রাপ্তবয়স্কদের যেসব জনপ্রিয় সাইট রয়েছে, তার মধ্যে অন্যতম সাইট হচ্ছে বিভিন্ন সঙ্গী খোঁজার সাইট (ডেটিং সাইট)। এসব সাইটে নিজের প্রতি অন্যকে আকৃষ্ট করতে মানুষ নিজের প্রোফাইলে নানা ধরনের কথা লিখে পোস্ট দেয়।
এর মধ্যে কিছু কথা অপরকে আকৃষ্ট করার বদলে চরম বিরক্তি জাগায়। গতকাল রোববার বিবিসি অনলাইন সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে তেমনই কিছু বাক্যের তালিকা প্রকাশ করা হয়েছে।
এমন সব বাক্যের কিছু অংশ:
‘বন্ধুর খোঁজে আছি’
বোস্টনের বাসিন্দা অলিভের মতে, ডেটিং সাইটে বন্ধু খোঁজা একটি হাস্যকর ব্যাপার। কেউ যদি বন্ধু খুঁজতে চায়, তাহলে বিভিন্ন ক্লাব কিংবা গ্রুপের সাইটে খোঁজা উচিত। ডেটিং সাইটে বন্ধু খোঁজা খুবই বেখাপ্পা একটি ব্যাপার।
টেরেসা বেন্টলির মতে, কেউ যদি প্রাপ্তবয়স্ক হয় এবং তার যদি এখনো পর্যন্ত কোনো বন্ধু থেকে না থাকে, তবে ধরে নিতে হবে তার ব্যক্তিত্বের সংকট রয়েছে।
‘হ্যালো, তুমি কি আমাকেই খুঁজছ’
গ্লাসগোর বাসিন্দা ক্রেইগ স্মিথ বলেন, লিওনেল রিচির গানের এ চরণটি নারীদের প্রোফাইলে পোস্ট হিসেবে সবচেয়ে বেশি ব্যবহূত। এটি আমাকে ভয়ানক বিরক্ত করে। এ ধরনের কোনো বাক্য দেখলেই সঙ্গে সঙ্গে আমি ওই সাইট বন্ধ করে দিই।
‘কোনো লটবহর না, প্লিজ’
লন্ডনবাসী মেলিসার মতে, অনলাইন ডেটিং সাইটে মানুষ তাদের যেসব ইচ্ছের তালিকা দেয়, তার মধ্যে বহুল ব্যবহূত ইচ্ছে হলো, সঙ্গীর সঙ্গে যেন কোনো মালামাল না থাকে; যা পুরোপুরি অবাস্তব। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, যার মালামাল নেই। যারা এসব পোস্ট দেয় তারা আসলে প্রেম করার জন্য এখনো প্রস্তুত নয়। তারা রক্ত-মাংসের কোনো মানুষের সঙ্গে প্রেম করতে চায় না। নারীরা তাদের কাছে কেবল ভোগ্যবস্তু।
‘আমি জীবনটাকে তেমন পাত্তা দিই না’
এ ধরনের পোস্টের বিষয়ে লন্ডন নিবাসী ক্লেয়ারের মত হলো, যারা এসব পোস্ট দেয়, তারা এটা বোঝাতে চায় যে তারা তাদের সঙ্গীকেও খুব একটা গুরুত্বের সঙ্গে নেবে না। তবে তার সঙ্গী যেন সে বিষয়ে আপত্তি তুলতে না পারে সে জন্যই আগে থেকে এমনটা জানিয়ে দেওয়া।
‘আমি খাটি খুব, খেলি কঠিন’
ম্যানচেস্টার নিবাসী কেলভিন চ্যাপম্যান বলেন, ‘কী হাস্যকর কথা এটি। এটি আমাকে আশির দশকের কথা স্মরণ করিয়ে দেয়।’
‘আমার সন্তানেরাই আমার সব’
স্ট্যাফোর্ডশায়ারের ক্রিস বলেন, ‘আমি নিজেও একজন সন্তানের অভিভাবক। এ কথাটা উল্লেখ করার কোনো মানে হয় না। প্রত্যেক মানুষের কাছেই তার সন্তান সবচেয়ে প্রিয়। কিন্তু এ কথাটা উল্লেখ করার অর্থ হলো সঙ্গী তার কাছে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ।
‘আমি উচ্ছল প্রকৃতির’
লন্ডনের ড্যামিয়েন বলেন, ডেটিং সাইটে নিজেকে প্রকাশ করার জন্য এটি খুবই বিরক্তিকর শব্দ। এটা কোনো অর্থই প্রকাশ করে না। এর পরিবর্তে তিনি ‘আমি দুষ্টু এবং মজার। আমি সাইরেনের মতো উচ্চকিত শব্দে হেসে উঠি’ এমনটা লেখার পরামর্শ দিয়েছেন তিনি।