ডেটিং সাইটের ভুয়া তথ্য!

অনলাইনে ডেটিং সাইটে যেসব তথ্য দেওয়া থাকে তার ৫০ শতাংশের বেশি তথ্য থাকে মিথ্যা। ইন্টারনেটে ডেটিং সাইটে তৈরি করা প্রোফাইলে ব্যবহারকারীরা তাদের উচ্চতা, আয়, বয়স প্রভৃতির ক্ষেত্রে প্রকৃত তথ্য দেন না। পিউ রিসার্চের গবেষকেরা ৫৪ শতাংশ ক্ষেত্রে এ ধরনের মিথ্যা তথ্য থাকার প্রমাণ পেয়েছেন।
ড্যান স্ল্যাটার নামে একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, অনলাইন ডেটিংয়ের ক্ষেত্রে সব সময় সত্ থাকেন না, তাঁরা মিথ্যার প্রশ্রয় নেন। যাঁরা অনলাইনে সঙ্গী খুঁজে ফেরেন তাঁরা নিজেদের প্রোফাইল আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য নানা মিথ্যা তথ্য প্রকাশ করেন। অনেকেই জেনে-বুঝে মিথ্যা তথ্য দেন আবার অনেকেই নিজেকে যেভাবে কল্পনা করেন সেভাবে প্রোফাইলে অতিরঞ্জিত তথ্য প্রকাশ করেন।
বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন ডেটিং অনেক ক্ষেত্রেই ফলপ্রসূ হয়না। কারণ, প্রোফাইলের মিথ্যা তথ্য দেখে যে মানুষ কল্পনা করা হয়, বাস্তবে তার সঙ্গে সাদৃশ্য না থাকায় অনেককেই হতাশ হতে হয়।
অনলাইন ডেটিংয়ে ছেলেদের তুলনায় মেয়েদের অবশ্য হতাশা কম দেখা যায়। গবেষণায় দেখা গেছে, অনলাইন ডেটিং নিয়ে ৪২ শতাংশ মেয়ের ক্ষেত্রে অসন্তুষ্টি দেখা গেছে।
অনলাইন ডেটিংয়ে নেতিবাচক নানা দিক থাকলেও জরিপে অংশ নেওয়া ৫৯ শতাংশ ব্যক্তি জানিয়েছেন মানুষকে জানার এটি একটি পরিচিত মাধ্যম।
অনলাইনে সত্য-মিথ্যার পার্থক্য বের করা মুশকিল হলেও গবেষকেরা বলেন, অনলাইন ডেটিং থেকে বাস্তব সঙ্গী নির্বাচনের আগে প্রকৃত তথ্য জেনে নেওয়া প্রয়োজন। কারণ, এ ক্ষেত্রে প্রতারণার শিকার হতে হয় অনেককেই। অনলাইনে সঙ্গী নির্বাচনে কৌশলী ও সচেতন হতে পরামর্শ দিয়েছেন গবেষকেরা।