ডেফোডিলে আজ প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা। ‘ডেফোডিল আন্তবিশ্ববিদ্যালয় কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১০’ শিরোনামের এ প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রোগ্রামাররা অংশ নেবেন। এ উপলক্ষে গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার প্রধান বিচারক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম কায়কোবাদ, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ফখরে হোসেন, বাংলালায়ন কমিউনিকেশন লিমিটেডের হেড অব স্ট্র্যাটেজিক আক্তার হুসাইন চৌধুরীসহ অনেকে।সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৩০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০টি দল অংশ নেবে। পাঁচ ঘণ্টার এ প্রতিযোগিতায় ১০টি সমস্যার সমাধান করতে হবে। প্রতিযোগিতায় সহযোগী হিসেবে রয়েছে বাংলালায়ন কমিউনিকেশন লিমিটেড এবং সরাসরি ওয়েবসাইটে সম্প্রচার করবে কমজগৎ ডট কম। বিস্তারিত জানা যাবে www.daffodilvarsity.edu.bd/ncpc2010 ঠিকানায়।—হাসান ইমাম