ডেভসটিমকে বিডিওএসএনের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আউট সোর্সিংয়ে মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডটকমের সার্চ ইঞ্জিন অপটিমাইজার ও কনটেন্ট ডেভেলপার হিসেবে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশি প্রতিষ্ঠান ডেভসটিমকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। বিডিওএসএন কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, এ দেশের তরুণরাই ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের প্রতিনিধিত্ব করবে। ফ্রিল্যান্সারদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন, পিএইচপি ইত্যাদি কাজের দিকেও নজর দেওয়া উচিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকসহ অনেকেই। —বিজ্ঞপ্তি