ডেল-ইন্টেল চ্যানেল সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে বন্দর নগর চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ডেল-ইন্টেল চ্যানেল সম্মেলন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করে কম্পিউটার সোর্স। অনুষ্ঠানে ডেল বাংলাদেশের ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক খলিলুল হক, ইন্টেলের কান্ট্রি ম্যানেজার জিয়া মনজুর এবং কম্পিউটার সোর্সের পরিচালক এ ইউ খান উপস্থিত ছিলেন। এ সময় ইন্টেলের দ্বিতীয় প্রজন্মের প্রসেসরের বিশেষত্ব তুলে ধরে জিয়া মনজুর বলেন, সময়ের সঙ্গে সঙ্গে ইন্টেলের প্রসেসরে গতি বাড়ানো হয়েছে। এ আয়োজনে শতাধিক বিক্রেতা অংশ নেয়। —বিজ্ঞপ্তি